• ছাত্ররা - বহুবচনের উদাহরণ। - 'বচন' অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। - বচনের মাধ্যমে গণনাবাচক 'বিশেষ্য ও সর্বনাম' শব্দের সংখ্যা নির্দেশিত হয়।
• বাংলা ভাষায় বচন দুই প্রকার: - একবচন ও - বহুবচন।
একবচন: - যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন: - শিক্ষক ক্লাসে এসেছেন। - বইটা কোথায় হারিয়ে গেল?
বহুবচন: - যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। যেমন: - মাঝিরা নৌকা চালায়। - কলমগুলোর দাম অনেক।
• '-রা', '-এরা', '-গুলো', '-গুলি', '-দের' ইত্যাদি লগ্নক যুক্ত হলে শব্দটির বহুবচন হয়। যেমন - রা – ছাত্ররা, ধনীরা। - এরা - ভাইয়েরা, শিক্ষকেরা। - গুলো – ফুলগুলো, গরুগুলো। - গুলি – বইগুলি, ঘরগুলি। - দের - ছেলেদের, মেয়েদের।
- কিছু একবচন শব্দ বহুবচন হওয়ার সময়ে কাঠামোগত পরিবর্তন ঘটায়। যেমন - একবচন – আমি, বহুবচন – আমরা, একবচন – তুমি, বহুবচন – তোমরা, একবচন- সে, বহুবচন - তারা, একবচন - তিনি, বহুবচন – তাঁরা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।