মেধাবী
Toggle menu

অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচ তন্তু।
- আলো বহনের কাজে এটি ব্যবহৃত হয়।
- আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়।
- অপটিক্যাল ফাইবার হলো ডাই-ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ-যা আলো নিবন্ধকরণ ও পরিবহনে সক্ষম।
- ভিন্ন প্রতিসরাংকের এই ধরনের ডাই-ইলেকট্রিক দিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত।

ফাইবার অপটিকের তিনটি অংশ থাকে। যথা-
১। কোর: ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।
২। ক্ল্যাডিং: কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণ ক্ল্যাডিং নামে পরিচিত। কোরের প্রতিসরাংক ক্ল্যাডিংয়ের প্রতিসরাংকের চেয়ে বেশি থাকে ।
৩। জ্যাকেট: আবরণ হিসাবে কাজ করে।

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

উৎস: তথ্য ও যোগাযোগ প্রস্তুতি, প্রকৌশলী মুজিবুর রহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আলোর গতিতে ডাটা স্থানান্তরিত হয়।
ক্ল্যাডিং এর প্রতিসারংকের চেয়ে কোরের প্রতিসারংক বেশী।
ফাইবারের আবরণকে জ্যাকেট বলা হয়।
আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর মাধ্যমে ডাটা স্থানান্তরিত হয়।

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড