মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়?

সঠিক উত্তর

OMR

সঠিক উত্তর: OMR

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ইনপুট ডিভাইস (Input Device):
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়‍্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়‍্যারসমূহই হলো ইনপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। তার মধ্যে কমন ইনপুট ডিভাইসসমূহ হলো-
১। কি-বোর্ড (Keyboard)
২। মাউস (Mouse)
৩। ওএমআর (OMR)
৪। ওসিআর (OCR)
৫। ট্যাকবল (Trackball)
৬। স্ক্যানার (Scanner)
৭। জয়স্টিক (Joystick)
৮। ডিজিটাইজার (Digitizer)
৯। টাচ স্ক্রিন (Touch Screen)
১০। লাইটপেন (Lightpen)
১১। বার কোড রিডার (Bar Code Reader)
১২। গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
১৩। পয়েন্ট অফ সেল (Point of Sale)
১৪। ডিজিটাল ক্যামেরা (Digital Camera); ইত্যাদি।

• আউটপুট ডিভাইস (Output Device):
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়‍্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়‍্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত। অর্থাৎ কম্পিউটারের ইনপুট হার্ডওয়‍্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়‍্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করায় সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
উল্লেখযোগ্য আউটপুট হার্ডওয়‍্যারসমূহ হলো-
১। মনিটর (Monitor)
২। প্রিন্টার (Printer)
৩। প্লটার (Ploter)
৪। স্পিকার (Speaker)
৫। মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
৬। ইমেজ সেটার (Image Setter)
৭। ফিল্ম রেকর্ডার (Flim Recoder)
৮। হেড ফোন (Headphone); ইত্যাদি।

- ওএমআর (OMR) একটি ইনপুট ডিভাইস।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রিন্টার
  2. OMR সঠিক
  3. স্পিকার
  4. প্লটার

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3

    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

  4. 4কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  5. 5নিচের কোনটি output device নয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল