মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

সঠিক উত্তর

ভার্চুয়াল মেশিন

সঠিক উত্তর: ভার্চুয়াল মেশিন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ভার্চুয়াল মেশিন (Virtual Machine বা VM) কোনো অপারেটিং সিস্টেম নয়। এটি মূলত একটি সফটওয়্যার-ভিত্তিক পরিবেশ বা কৃত্রিম কম্পিউটার ব্যবস্থা, যা একটি ফিজিক্যাল কম্পিউটারের ভেতরে অন্য একটি সম্পূর্ণ কম্পিউটার ব্যবস্থার মতো কাজ করে। একটি ভার্চুয়াল মেশিনের ভেতরে বিভিন্ন অপারেটিং সিস্টেম চালানো যায়।

• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হল এমন একটি সফটওয়্যার যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং থেকে শুরু করে, কম্পিউটার বন্ধ হওয়া পর্যন্ত সকল কাজ অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

• অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরণ:
১. সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- যখন একটি অপারেটিং সিস্টেমে এক সময়ে শুধুমাত্র একজন ব্যবহারকারী কাজ করতে পারে, তখন তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।
- এই ধরনের অপারেটিং সিস্টেমকে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
- উদাহরণ:
- CP/M,
- Symbian OS,
- Palm OS,
- MS-DOS,
- PC-DOS,
- Windows 95/98.

২. মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- যখন একাধিক ব্যবহারকারী এক সময়ে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে, তখন সে অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।

- উদাহরণ:
- Windows NT Server,
- Android,
- Windows 2003/2008 Server,
- Unix,
- Linux.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। Computer & ICT Cloud[Live Publications]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. লিনাক্স
  2. অ্যান্ড্রয়েড
  3. মাইক্রোসফট উইন্ডোজ
  4. ভার্চুয়াল মেশিন সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল