- কম্পিউটারের স্ক্যানার হলো ইনপুট ডিভাইস। - যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য সরবরাহ করা হয় বা কমান্ড দেয়া হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে। - বহুল ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম ইত্যাদি।
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। - কি-বোর্ড - মাউস - অপটিকাল রিডার - জয়স্টিক - মাইক্রোফোন - স্ক্যানার - গ্রাফিক্স প্যাড - লাইট পেন - ওয়েবক্যাম - ওসিআর ইত্যাদি।
আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। - মনিটর - প্রিন্টার, - প্রজেক্টর, - স্পিকার, - প্লটার, - হেডফোন
ইনপুট-আউটপুট ডিভাইসঃ কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে - পেনড্রাইভ - টাচ স্ক্রিন - মডেম