মেধাবী
Toggle menu

নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ নয়?

সঠিক উত্তর
গোলাভরা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সমস্যমান পদের বিভক্তি ( কে,  রে, এ, এর, তে, য়, ইত্যাদি) এবং সন্নিহিত অনুসর্গ (জন্য, দিকে, থেকে  ইত্যাদি ) লোপ পেয়ে যে সমাস হয় তৎপুরুষ সমাস বলে।
যেমন:
গোলায় ভরা = গোলাভরা। ( য় বিভক্তি লোপে) 
এখানে  সমস্যমান পদের বিভক্তি ‘য়’ লোপ পেয়ে সমাস হয়েছে।

এইরকম আর কিছু তৎপুরুষ সমাসের উদাহরন হলো - 
- দু;খকে প্রাপ্ত - দু;খপ্রাপ্ত (বিভক্তি লোপে) 
- মধু দিয়ে মাখা -মধু মাখা (সন্নিহিত অনুসর্গ লোপে)

অন্যদিকে,
কর্মধারয় সমাস:
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। 
যেমন:
গোলাপ নামের ফুল = গোলাপফুল।

আবার, যে কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় বলে। 
যেমন:
ঘি মাখানো ভাত = ঘিভাত 
হাতে পড়া হয় যে ঘড়ি = হাতঘড়ি 
ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই 
উপরের তিনটি সমাসেরই সমস্যমান পদের মধ্যবর্তী পদ লোপ পেয়ে সমাস গঠিত হয়েছে, তাই এরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ঘিভাত
হাতঘড়ি
ঘরজামাই
গোলাভরা সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড