যে বহুব্রীহি সমাসে পূর্ব ও পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। যেমন - - মাথায়পাগড়ি = মাথায় পাগড়ি যার, - গলায়গামছা = গলায় গামছা যার, - মুখেভাত = মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, - হাতেখড়ি = হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, - গায়েহলুদ = গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে।
উৎস : বাংলা একাডেমি প্রমিত ব্যবহারিক ব্যাকরণ ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।