মেধাবী
Toggle menu

নিচের কোনটি প্রাচীন বাংলার জনপদ নয়?

সঠিক উত্তর
গান্ধার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রাচীন যুগে বাংলা কোন একক বা অখণ্ড রাষ্ট্র ছিলো না। সমগ্র বাংলা তখন কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত ছিলো। এসব ছোট ছোট অংশ ‘জনপদ’ নামে পরিচিত।

প্রাচীন শিলালিপি ও সাহিত্যগ্রন্থে প্রাচীন বাংলায় প্রায় ষোলটি জনপদের উল্লেখ পাওয়া যায়।
প্রাচীন বাংলার জনপদ সমূহ:
- পুণ্ড্র
- বঙ্গ
- বরেন্দ্র
- সমতট
- হরিকেল
- রাঢ়
- চন্দ্রদ্বীপ
- তাম্রলিপ্ত
- গঙ্গারিডাই
- গৌড় প্রভৃতি।

গান্ধার প্রাচীন বাংলার জনপদ নয়। হিন্দু পুরাণ অনুসারে বর্তমানে আফগানিস্তানে প্রাচীন গান্ধার রাজ্যের অবস্থান ছিলো।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

সকল অপশন

রেফারেন্স মাত্র

বঙ্গ
গান্ধার সঠিক
পুণ্ড্র
রাঢ়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড