মেধাবী
Toggle menu

নিচের কোনটি জসীমউদ্‌দীনের নাটক নয়?

সঠিক উত্তর
বোবাকাহিনী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- 'বোবাকাহিনী' জসীমউদ্‌দীন রচিত উপন্যাস।

• জসীমউদ্‌দীন:
- ১ লা জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা জন্মগ্রহন করেন।
- ছাত্রাবস্থায় তাঁর “কবর” কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়।
- ‘কবর’ কবিতাটি ‘রাখালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- জসীমউদ্দীন 'জারীগান' ও 'মুর্শীদা গান' নামক গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেছেন।
- 'সুচয়িনী' জসীমউদ্‌দীনের নির্বাচিত কবিতার সংকলন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- তিনি ১৯৭৬ সালে ঢাকায় মারা যান।

• জসীমউদ্‌দীনের নাটকগুলো হল:
- পদ্মাপাড়।
- বেদের মেয়ে।
- পল্লীবধূ।
- গ্রামের মায়া।
- মধুমালা।

• তাঁর বিখ্যাত গাথা কাব্যগুলো হলো:

- নক্সীকাঁথার মাঠ।
- সোজন বাদিয়ার ঘাট।
- মা যে জননী কান্দে ইত্যাদি।

• তাঁর রচিত ভ্রমণকাহিনীগুলো হলো:
- চলে মুসাফির।
- হলদে পরীর দেশ।
- যে দেশে মানুষ বড়।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (একাদশ-দ্বাদশ শ্রেণি), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

পদ্মাপাড়
বেদের মেয়ে
পল্লীবধূ
বোবাকাহিনী সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড