মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?

সঠিক উত্তর

আমি বীরাঙ্গনা বলছি

সঠিক উত্তর: আমি বীরাঙ্গনা বলছি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আমি বীরাঙ্গনা বলছি'- নীলিমা ইব্রাহীম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ- গবেষণামূলক গ্রন্থ। 

'আমি বীরাঙ্গনা বলছি' প্রবন্ধ
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক বাহিনীর পাশবিকতার শিকার হয়েছেন এমন নারীদের
জীবনের সত্যকাহিনী অবলম্বন করে লিখিত প্রবন্ধ - গবেষনাধর্মী বই “আমি বীরাঙ্গনা বলছি”।
- ১৯৯৫ সালে এটি প্রকাশিত। 
- যাদের দুঃখ কাহিনী বর্ণনা করা হয়েছে তাঁরা হলেন - তারা ব্যানার্জি, মেহেরজান, রীনা, শেফা, ময়না, ফাতেমা, মীনা। 
- তবে লেখকের বর্ণনাতে এই কাহিনী কেবল সাতজনের মধ্যে সীমাবদ্ধ থাকে নি তা হয়ে উঠেছে দু লক্ষ মা-বোনের প্রতিনিধি।
- বইটিতে আলোচনা করা হয়েছে বঙ্গবন্ধুর মহিমাময় ভূমিকা, হানাদার বাহিনী ও রাজাকারদের অপকীর্তি।

তাছাড়া,
- আনায়ার পাশা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস: রাইফেল রোটি আওরাত।
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস: দুই সৈনিক।  
- আমজাদ হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস: অবেলায় অসময়।

নীলিমা ইব্রাহিম
- নীলিমা ইব্রাহিম ১৯২১ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। 
- তাঁর আত্মজীবিনীমূলক গ্রন্থ: 'বিন্দু বিসর্গ'

তাঁর প্রকাশিত প্রবন্ধ-গবেষণা: 
শরৎ প্রতিভা
বাংলার কবি মধুসূদন
বাঙালী মানস ও বাংলা সাহিত্য
অগ্নিস্নাত ভস্মাচ্ছাদিত কন্যা আমি
আমি বীরাঙ্গনা বলছি ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাঁক,
- কেয়া বন সঞ্চারিণী,
- বহ্নিবলয়।

• তাঁর নাটক: 
- দুয়ে দুয়ে চার,
- যে অরণ্যে আলো নেই,
- রোদজ্বালা বিকেল,
- সূর্যাস্তের পর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রাইফেল রোটি আওরাত
  2. দুই সৈনিক
  3. অবেলায় অসময়
  4. আমি বীরাঙ্গনা বলছি সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল