কার্বনের রূপভেদ - ক্যাটেনেশনের একটি বিশেষ উদাহরণ হলো ফুলারিন। - ফুলারিন নামক কার্বনের একটি বিশেষ শ্রেণির রূপভেদ। - কার্বনের রূপভেদ C60 কে বুক্মিনস্টার ফুলারিন বা 'বাকি বল' বলা হয়। - এর আকৃতি ফুটবলের মতো। - কার্বনের প্রধান রূপভেদ হলো গ্রাফাইট ও ডায়মন্ড (হীরক)। - গ্রাফাইট উত্তম বিদ্যুৎ পরিবাহী বলে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। - যন্ত্রাংশ লুব্রিকেশন করার জন্য এবং কাদা সহযোগে পুড়িয়ে কাঠ পেন্সিলের সীস তৈরীতে গ্রাফাইট ব্যবহৃত হয়। - গ্রাফিন হচ্ছে দ্বিমাত্রিক কার্বন ক্রিস্টাল যা খুব ভালো তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। - গ্রাফিনকে গ্রাফাইট থেকে আহরণ করা হয়। - অর্থাৎ গ্রাফাইট, ডায়মন্ড (হীরক), গ্রাফিন এবং ফুলারিন কার্বনের রূপভেদ।