মূল বিষয়বস্তুতে যান

একশেষ দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য নয় কোনটি?

সঠিক উত্তর

সমস্তপদ সর্বদা বিশেষ্য হবে

সঠিক উত্তর: সমস্তপদ সর্বদা বিশেষ্য হবে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

যে দ্বন্দ্ব  সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে।
যেমন : আমরা = সে, তুমি ও আমি; আমাদের = তার, তোমার ও আমার; তোরা = সে ও তুই ইত্যাদি।

টেকনিক : একশেষ শব্দের অর্থ চূড়ান্ত (Extreme), চরম অবস্থা বা আতিশয্য। কিন্তু এমন নাম দেওয়ার কারণ কী? এর চেয়ে গভীর মিলন সম্ভবপর নয়।
আমরা যেমন বলি ভালোর একশেষ বা শয়তানের একশেষ ঠিক তেমনি শব্দের মিলনের একশেষ বা চূড়ান্ত হলে একশেষ দ্বন্দ্ব হয়। 

মনে রাখতে হবে : একশেষ দ্বন্দ্ব সমাসের সমস্তপদ একটি একক পদ। সমস্তপদে ব্যাসবাক্যের একাধিক পদ লুপ্ত অবস্থায় থাকে। সমস্ত পদ সর্বদা বহুবচন হবে। ব্যাসবাক্যের শেষ পদ অনুসারে সমস্তপদের রূপ নির্ধারিত হবে।

উৎস : বাংলা একাডেমি প্রমিত ব্যবহারিক ব্যাকরণ ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সমস্তপদ একটি একক পদ
  2. সমস্তপদ সর্বদা বহুবচন হবে
  3. সমস্তপদ সর্বদা বিশেষ্য হবে সঠিক
  4. ব্যাসবাক্যের শেষ পদ অনুসারে সমস্তপদের রূপ নির্ধারিত হবে

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল