মেধাবী
Toggle menu

নিচের কোনটি জলবায়ুর উপাদান নয়?

সঠিক উত্তর
মৃত্তিকার গঠন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
- কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
- কাজেই জলবায়ু কোন একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা।
- আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলোঃ
• বায়ুর তাপ,
• বায়ুর চাপ,
• বায়ুপ্রবাহ
• বায়ুর আর্দ্রতা ও
• বারিপাত।
- অপশনগুলোতে মৃত্তিকার গঠন জলবায়ুর উপাদান নয়। এটি জলবায়ুর নিয়ামক।

- জলবায়ুর নিয়ামকগুলো হলোঃ
• অক্ষাংশ,
• উচ্চতা,
• সমুদ্র থেকে দূরত্ব,
• বায়ুপ্রবাহ,
• সমুদ্রস্রোত,
• পর্বতের অবস্থান,
• ভূমির ঢাল,
মৃত্তিকার গঠন,
• বনভূমির অবস্থান ইত্যাদি।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বায়ুর তাপ
মৃত্তিকার গঠন সঠিক
বারিপাত
বায়ুর আর্দ্রতা

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড