পাললিক শিলা (Sedimentary Rock)
বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সামুদ্রিক ঢেউ ইত্যাদি প্রাকৃতিক শক্তিসমূহ দ্বারা আগ্নেয়শিলা চূর্ণ-বিচূর্ণ হয়। এই বিচূর্ণীত আগ্নেয়শিলাসমূহ বায়ুপ্রবাহ নদীপ্রবাহ, হিমবাহ, সমুদ্রস্রোত ইত্যাদি দ্বারা একস্থান থেকে অন্যস্থানে বাহিত ও অপসারিত হয়। এই বাহিত শিলা কণাসমূহ ভূ-পৃষ্ঠ অপেক্ষাকৃত নিচু স্থান যেমন হ্রদ বা সমুদ্র তলদেশে ক্রমান্বয়ে সঞ্চিত হতে থাকে। বহু বছর ধরে এভাবে সঞ্চিত শিলারাশির উপরের স্তরগুলোর চাপে নিম্নের স্তরগুলো জমাট বেঁধে নতুন এক ধরনের শিলা গঠিত হয় যা পাললিক শিলা নামে পরিচিত। স্তরে স্তরে সঞ্চিত হবার কারণে একে স্তরীভূত শিলা (Stratified Rocks) নামেও অভিহিত করা হয়।
পাললিক শিলার বৈশিষ্ট্য:
- পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়ে সৃষ্টি হয়;
- পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায়;- পাললিক শিলা স্ফটিকাকার নয়;
- পাললিকা শিলা হালকা, ভঙ্গুর ও তরঙ্গ বিশিষ্ট।
উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।