অন্তঃসন্ধি: যে সন্ধি অর্থজ্ঞাপনকারী কোনো শব্দ নয়, কোনো ধ্বনি, অব্যয়, উপসর্গ, বা ওই জাতীয় শব্দাংশ বা ধ্বনিসমষ্টির সমন্বয়ে সৃষ্টি হয়। যেমন- পো+ ইত্র > পবিত্র। এখানে পো বা ইত্র-র কোনো পৃথক অর্থ নেই। অনুরূপ- ভক্ত, মুগ্ধ, দুগ্ধ ইত্যাদি। বহিঃসন্ধি: দুটি পৃথক অর্থ বিশিষ্ট শব্দ একত্র বসে যে সন্ধি হয়। যেমন- বিদ্যা+আলয়> বিদ্যালয়। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]