মূল বিষয়বস্তুতে যান

ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোনটি অশুদ্ধ?

সঠিক উত্তর

দরুণ

সঠিক উত্তর: দরুণ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান - দরুন
- ফারসি শব্দ
অর্থ: জন্য, নিমিত্ত, হেতু।

অতএব, দরুন বিদেশি শব্দ হওয়ায় ণ-ত্ব বিধান অনুসারে দরুণ শব্দে ‘ণ’ এর ব্যবহার অশুদ্ধ। 

• সাধারণভাবে তৎসম শব্দে ঋ, র, ষ- এর পর মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হবে। তৎসম শব্দে র-ফলা, রেফ, ক্ষ-এর পর মূর্ধন্য ‘ণ’ ব্যহৃত হয়।
যেমন:
(র)
• অরণ্য, অরুণ, অলংকরণ, আচরণ, আবরণ, আহরণ, উচ্চারণ, উত্তরণ, সংস্করণ, সন্তরণ, স্মরণ, ইত্যাদি।
• পূরণ,করণ, বরুণ, করণীয়, কারণ, কিরণ, ক্ষরণ, চরণ।
• জাগরণ, জারণ, তরুণ, ত্বরণ, ধরণি।
• সংস্করণ, সন্তরণ, স্মরণ, শরণ, রণ।

(ষ ও ক্ষ)
• ঘর্ষণ, পাষাণ, অন্বেষণ, শোষণ, বিশেষণ, ষণ্ড ইত্যাদি।
• ক্ষণ, ক্ষুণিক, দক্ষিণ, বিচক্ষণ, নক্ষণ, বৈষ্ণব, শীতোষ্ণ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বরুণ
  2. তরুণ
  3. দরুণ সঠিক
  4. স্মরণ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল