মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি 'Tree Without Roots' নামে ইংরেজিতে অনূদিত হয়েছে?

সঠিক উত্তর

লালসালু

সঠিক উত্তর: লালসালু

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- সৈয়দ ওয়ালীউল্লাহের 'লালসালু' উপন্যাসটি ১৯৬৭ সালে 'Tree Without Roots' নামে ইংরেজিতে অনূদিত হয়েছে।

লালসালু
:
- এটি ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এটি একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
- উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস ইত্যাদি।
- এই উপন্যাসে জমিলা বিদ্রোহিণী ও প্রতিবাদের প্রতীক।

সৈয়দ ওয়ালীউল্লাহ
:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার।
- ফেনী হাইস্কুলে ছাত্র থাকাকালেই সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যচর্চার সূত্রপাত হয়।
- এ সময় তিনি হাতে লেখা পত্রিকা ভোরের আলো সম্পাদনা করেন।
- তাঁর প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’ ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- তিনি কনটেম্পোরারি নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন।
- ১৯৪৫-৪৭ সাল পর্যন্ত তিনি কলকাতার দৈনিক স্টেটস্ম্যান পত্রিকার সাব-এডিটর ছিলেন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস লালসালু ফরাসি ভাষায় অনুবাদ করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
উপন্যাস:
- লালসালু
- চাঁদের অমাবস্যা ও
- কাঁদো নদী কাঁদো।
গল্পগ্রন্থ:
- নয়নচারা
- দুই তীর ও অন্যান্য গল্প।
নাটক:
- বহিপীর
- তরঙ্গভঙ্গ ও
- সুড়ঙ্গ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বহিপীর
  2. লালসালু সঠিক
  3. চাঁদের অমাবস্যা
  4. তরঙ্গভঙ্গ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল