মেধাবী
Toggle menu

ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোনটি সঠিক?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
================

ণ-ত্ব বিধান:

- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।

ণ-ত্ব বিধানের নিয়ম:
১। ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য হয়।
যেমন—ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।

২। ঋ, র, ষ—এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
যেমন—ঋণ, তৃণ, বর্ণ, কারণ, ভীষণ ইত্যাদি।

৩। কতগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়।
যেমন- বাণিজ্য, লবণ, বীণা, কল্যাণ, পুণ্য, নিপুণ, গণনা, পণ্য ইত্যাদি।

৪। বিদেশি শব্দে ‘ণ’ হয় না।
যেমন - হর্ন, ইস্টার্ন ইত্যাদি।
- লন্ঠন ইংরেজি lantern থেকে বাংলায় এসেছে। এটি বিদেশি শব্দমূল, তাই 'ন' হবে।
সুতরাং, লন্ঠন বানানটি শুদ্ধ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কারন
লবন
ঋন
লণ্ঠন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড