মেধাবী
Toggle menu

নৈতিকতার সঙ্গে কোনটির সম্পর্ক অত্যন্ত নিবিড়?

সঠিক উত্তর
ধর্ম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- নৈতিকতার সঙ্গে ধর্মের সম্পর্ক অত্যন্ত নিবিড়। 
- পৃথিবীতে প্রচলিত সব ক'টি ধর্মই নৈতিকতার ওপর সবিশেষ জোর দিয়ে থাকে। 
- বাইবেলে যে দশটি আদেশ পাওয়া যায় তার প্রায় সবকটিই নৈতিকতার সঙ্গে যুক্ত। 
- ইসলামে ধর্মগ্রন্থ আল-কুরআনের বহু জায়গায় বিশ্বাস স্থাপনের সাথে সাথে ভাল কাজ করার কথা অত্যন্ত জোর দিয়ে বলা হয়েছে। 
- হিন্দু ধর্মগ্রন্থ গীতায় যে কর্মবাদের কথা বলা হয়েছে তা একটি বিশেষ ধরনের নৈতিক জীবনের মাহাত্ম ঘোষণা করে। 
- বুদ্ধধর্ম তো প্রকৃত অর্থেই একটি নীতি দর্শনেরই নাম। 
- ধর্ম প্রণেতাদের দিকে দৃষ্টিপাত করলেও বলা যায়, তাদের কর্মকান্ডের বড় অংশই ছিল তাঁদের স্ব-স্ব সমাজে এমন সব নতুন ধারণার প্রবর্তন যা মানুষের নৈতিক জীবনকে কোন না কোনভাবে প্রভাবিত করেছে।
 
উৎস: এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

সভ্যতা
ধর্ম সঠিক
বিশ্বাস
সমাজ

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড