পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: এতক্ষণ আমি অঙ্ক করেছি।
সঠিক উত্তর
সঠিক উত্তর: এতক্ষণ আমি অঙ্ক করেছি।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'এতক্ষণ আমি অঙ্ক করেছি।' - বাক্যটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ।
• পুরাঘটিত বর্তমান কাল:
- ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়।
যেমন:
- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
- এতক্ষণ আমি অঙ্ক করেছি।
- সমস্যাটির সমাধান করেছি।
- সজল সপরিবারে বাড়িতে ফিরেছে।
অন্যদিকে,
- 'সেবার তাকে সুস্থই দেখেছিলাম।' - বাক্যটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ ।
- 'তখন বাতিটা জ্বলে উঠল।' - বাক্যটি সাধারণ অতীত কালের উদাহরণ ।
- 'প্রদীপ নিভে গেল।' - বাক্যটি সাধারণ অতীত কালের উদাহরণ ।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ ও ২০২৬ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন