এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রাকৃতিক গ্যাস একটি অনবায়নযোগ্য শক্তির উদাহরণ।
কারণ, এই ধরনের শক্তি একবার ব্যবহার করা হয়ে গেলে, তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন হয় না।
যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না, তাকে অনবায়নযোগ্য শক্তি (Non-renewable energy) বলে। এটি এমন ধরনের জ্বালানি বা শক্তি যা নবায়ন করা যায় না বা পুনরায় উৎপন্ন করা যায় না এবং ব্যবহারের সঙ্গে সঙ্গে এর মজুত কমতে থাকে এবং সঞ্চয় সীমিত হওয়ার দরুন তা একসময় নিঃশেষ হয়ে যায়।। প্রকৃতিতে এদের তৈরি করতে যত সময় লাগে, তার চেয়ে কম সময়ে ব্যায়িত হয়। অনবায়নযোগ্য শক্তির মধ্যে অন্যতম হলো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ইত্যাদি।
অনবায়নযোগ্য জ্বালানির অসুবিধা হলো–
১. এটি অনবায়নযোগ্য ও দ্রুত ফুরিয়ে যায়; এরা মূলত নিঃশেষ হয়ে যায়।
২. পরিবেশকে বেশ উচ্চমাত্রায় দূষিত করে।
৩. এদের দহনে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়ায়, ফলে গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে।
নবায়নযোগ্য সম্পদ : নবায়নযোগ্য সম্পদ বলতে বছরের পর বছর ব্যবহার করলে কখনও ফুরিয়ে যাবে না, বারবার ব্যবহার করা যায় তাদেরকে বোঝায়। যেমন : সূর্যের আলো, বায়ু প্রবাহ ও পানির স্রোতের মতো প্রাকৃতিক সম্পদই হল নবায়নযোগ্য সম্পদ।
সূত্র: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড