মূল বিষয়বস্তুতে যান

নিম্নের কোনটি অপিনিহিতির উদাহরণ?

সঠিক উত্তর

সাধু > সাউধ

সঠিক উত্তর: সাধু > সাউধ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অপিনিহিতি শব্দের অর্থ আগে স্থাপন। শব্দে ই/উ থাকলে তা আগেই উচ্চারিত হওয়ার প্রবণতাই হলো অপিনিহিতি। অর্থাৎ পরের ই-কার এবং উ-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
অপিনিহিতি হওয়ার শর্ত ২ টি। অর্থাৎ দুইভাবে অপিনিহিতি হয়।
সংযুক্ত ধ্বনি ছাড়া
সংযুক্ত ধ্বনিসহ

সংযুক্ত ধ্বনি ছাড়া
ই-ধ্বনির অপিনিহিতি :
আজি >আইজ, রাতি > রাইত, চারি > চাইর, গাঁতি > গাঁইত
উ-ধ্বনির অপিনিহিতি :
সাধু > সাউধ, মাছুয়া > মাউছ্যা

সংযুক্ত ধ্বনিসহ
সংযুক্ত ধ্বনির আগে নতুন করে ই/উ আসবে।
সত্য > সইত্য, কন্যা > কইন্যা, খাদ্য > খাইদ্য, কাব্য > কাইব্য, গদ্য > গইদ্য, বাক্য > বাইক্য 


উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ ও নবম-দশম শ্রেণির ব্যাকরণ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রেক > পেরেক
  2. সাধু > সাউধ সঠিক
  3. শিকা > শিকে
  4. স্কুল > ইস্কুল

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল