মেধাবী
Toggle menu

নিম্নের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

সঠিক উত্তর
গোঁফখেজুরে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বহুব্রীহি সমাস
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন – বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনাে কখনাে ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।
যেমন –
গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।

শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত; উপমান কর্মধারয় সমাস সমাস
সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা; মধ্যপদলোপী কর্মধারয় সমাস
মধু দিয়ে মাখা= মধুমাখা ; তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মধুমাখা
সাহিত্যসভা
গোঁফখেজুরে সঠিক
শশব্যস্ত

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড