মেধাবী
Toggle menu

নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?

সঠিক উত্তর
সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

যৌগিক বাক্য:
- এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
যেমন:
- সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।

অন্যদিকে,
সরল বাক্য:
- একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন:
- আঁখি সবার জন্য চা বানিয়েছে।
- সত্য কথা না বলে বিপদে পড়েছি।

জটিল বাক্য:
- একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- যদি তোমার জন্য কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
- মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সত্য কথা না বলে বিপদে পড়েছি।
মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি। সঠিক
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড