মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?

সঠিক উত্তর

অনেকেরই জীবনে দুঃখ আসে, তারপর সুখ আসে।

সঠিক উত্তর: অনেকেরই জীবনে দুঃখ আসে, তারপর সুখ আসে।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অনেকেরই জীবনে দুঃখ আসে, তারপর সুখ আসে।- এটি একটি যৌগিক বাক্যের উদাহরণ।

• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।

- এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (−) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।

অন্যদিকে,
- পণ্ডিত হওয়া সত্ত্বেও, সে বিনয়ী।- এটি একটি সরল বাক্যের উদাহরণ।
- বিদ্বান হলেও, তার অহংকার নেই।- এটি একটি সরল বাক্যের উদাহরণ।
- যে অন্ধ, তাকে আলো দাও।- এটি একটি জটিল বাক্যের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০২৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. যে অন্ধ, তাকে আলো দাও।
  2. বিদ্বান হলেও, তার অহংকার নেই।
  3. পণ্ডিত হওয়া সত্ত্বেও, সে বিনয়ী।
  4. অনেকেরই জীবনে দুঃখ আসে, তারপর সুখ আসে। সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল