মেধাবী
Toggle menu

নিচের কোনটি 'অন্তর্হতি' এর উদাহরণ?

সঠিক উত্তর
ফাল্গুন > ফাগুন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'অন্তর্হতি': পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে।
যেমন: ফাল্গুন>ফাগুন, ফলাহার> ফলার, আলাদিয়া> আলাদা ইত্যাদি। 

তাছাড়া,
অগুরু> অগ্রু- মধ্যস্বর লোপ এর উদাহরণ। 
কাঁদনা> কান্না- সমীভবন এর উদাহরণ। 
মাছুয়া> মেছো- অভিশ্রুতি এর উদাহরণ। 

স্বরলোপ বা সম্প্রকর্ষ: দ্রুত উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে বা মাঝে বা শেষে স্বরধ্বনি লোপ ঘটলে তাকে স্বরলোপ বা সম্প্রকর্ষ বলে।  
স্বরলোপ তিন প্রকার।
যথা :
ক. আদি স্বরলোপ; যেমন- আলাবু> লাবু> লাউ
খ. মধ্যস্বর লোপ; যেমন- অগুরু> অগ্রু, সুবর্ণ>স্বর্ণ 
গ. অন্ত্যস্বলোপ; যেমন- আজি> আজ ইত্যাদি। 

সমীভবন: দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে বলে সমীভবন।
উদাহরণঃ কাঁদনা> কান্না, জন্ম > জম্ম, তৎহিত > তদ্ধিত।

অভিশ্রতি: বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রতি। 
করিয়া > কইর‌্যা > করে, দেখিয়া > দেইখ্যা > দেখে, গাছুয়া > গাউছা > গেছো। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অগুরু > অগ্রু
কাঁদনা > কান্না
ফাল্গুন > ফাগুন সঠিক
মাছুয়া > মেছো

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড