মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ?

সঠিক উত্তর

কুলসুম জীবনী

সঠিক উত্তর: কুলসুম জীবনী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কুলসুম জীবনী এটি মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ।

মীর মশাররফ হোসেন রচিত দুটি আত্মজীবনীমূলক গ্রন্থ :
• আমার জীবনী
• কুলসুম জীবনী
- কুলসুম জীবনী গ্রন্থটি ১৯১০ সালে প্রকাশিত হয়, লেখক ‘আমার জীবনীর জীবনী কুলসুম জীবনী’ নামে অভিহিত করেছেন।
- এটি মীর মশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমকে কেন্দ্র করে লিখিত যা বিবি কুলসুম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন।

অন্যদিকে,
- বসন্তকুমারী মীর মশাররফ হোসেন রচিত নাটক এটি ১৮৭৩ সালে প্রকাশিত হয়।
- গো-জীবন মীর মশাররফ হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ। এটি রচনার দায়ে তাঁকে মামলায় জড়িয়ে পড়তে হয়।
- রত্নবতী মীর মশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ এটি ১৮৬৯ সালে প্রকাশিত হয়।
- মীর মশাররফ উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বসন্তকুমারী
  2. কুলসুম জীবনী সঠিক
  3. গো-জীবন
  4. রত্নবতী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল