• নক্সী কাঁথার মাঠ: - 'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯) জসীমউদ্দীন রচিত কাহিনি কাব্য বা গাথা কাব্য। - এই গ্রন্থের প্রথম অংশে আছে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে তাদের অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের কথা। - দ্বিতীয় অংশের বিষয় তাদের বিচ্ছেদ। - পূর্ববঙ্গ গীতিকায় যে বর্ণনাভঙ্গি এবং ভাষারীতি; জসীমউদ্দীন তাকে অবলম্বন করেছেন। - গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ। - আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে লেখা হয়েছিল।
অন্যদিকে, • ‘বোবা কাহিনী’ জসীমউদ্দীন প্রকাশিত প্রথম উপন্যাস। এটি উপন্যাসের কয়েকটি চরিত্র: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।
----------------- • জসীমউদ্দীন: - তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ। - তিনি পল্লিকবি হিসেবে পরিচিত। - তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস 'বোবা কাহিনী'। - তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। - E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন। - তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন। - ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।
• তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য: - নক্সী কাঁথার মাঠ, - সোজন বাদিয়ার ঘাট, - মা যে জননী কান্দে ইত্যাদি।
• তাঁর রচিত জনপ্রিয় খণ্ড কবিতার সংকলন: - রাখালী, - বালুচর, - রূপবতী, - ধানখেত, - মাটির কান্না, - সুচয়নী।
অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।