ভূত্বক গঠনকারী উপাদানসমূহ শিলা নামে পরিচিত। গঠন অনুসারে শিলা তিন প্রকার। যথা: - আগ্নেয় শিলা - পাললিক শিলা ও - রূপান্তরিত শিলা।
এদের মধ্যে পলি সঞ্চিত হয়ে গঠিত শিলা পাললিক শিলা নামে পরিচিত। পাললিক শিলার মধ্যে রয়েছে: - বেলেপাথর - চুনাপাথর - কাঁদাপাথর - কয়লা - কেওলিন - শেল প্রভৃতি।