মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি সেলিম আল দীন রচিত উপন্যাস?

সঠিক উত্তর

অমৃত উপাখ্যান

সঠিক উত্তর: অমৃত উপাখ্যান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- 'অমৃত উপাখ্যান' সেলিম আল দীন রচিত একটি উপন্যাস।   

সেলিম আল দীন:
- তিনি ১৯৪৯ সালের ১৮ই আগস্ট বর্তমান ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিলে জন্মগ্রহণ করেন। 
- তাঁর প্রকৃত নাম মঈনুদ্দীন আহমেদ। 
- তিনি বিশিষ্ট নাট্যকার ও শিক্ষাবিদ ছিলেন।
- তিনি টাঙ্গাইলের করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ল কলেজ থেকে স্নাতকোত্তর এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগ থেকে বাঙলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন।
- ১৯৯৫ সালে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘মধ্যযুগের বাঙলা নাট্য’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন।
- ১৯৮১-৮২ সালে তিনি এবং নাট্য-নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ সারাদেশব্যাপী গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার।
- তিনি ২০০৮ সালের ১৪ই জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।  

তাঁর রচিত গ্রন্থ
নাট্যগ্রন্থ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক
- জন্ডিস ও বিবিধ বেলুন
- বাসন
- মুনতাসির ফ্যান্টাসী 
- শকুন্তলা 
- কেরামতমঙ্গল
- প্রাচ্য
- কিত্তনখোলা
- হাতহদাই
- যৈবতী কন্যার মন
- চাকা
- হরগজ
- একটি মারমা রূপকথা
- বনপাংশুল
- নিমজ্জন
- ধাবমান,
- স্বর্ণবোয়াল
- ঊষা উৎসব ও স্বপ্নরমণীগণ 
- পুত্র ইত্যাদি।
কাব্যগ্রন্থ:
- কবি ও তিমি। 
উপন্যাস:
- অমৃত উপাখ্যান।

- ১৯৯৪ খ্রিস্টাব্দে তাঁর চাকা নাটকের চলচ্চিত্রায়ন করেন চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম এবং
- ২০০১ খ্রিস্টাব্দে তাঁর কিত্তনখোলা নাটক নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন আবু সাইয়িদ। 

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নিমজ্জন
  2. কিত্তনখোলা
  3. অমৃত উপাখ্যান সঠিক
  4. কবি ও তিমি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল