নর্ডিক (Nordic):উত্তর ইউরোপের ৫টি দেশকে একত্রে নর্ডিক দেশ বলা হয়ে থাকে। দেশগুলো হচ্ছে:
- ফিনল্যান্ড,
- ডেনমার্ক,
- আইসল্যান্ড,
- সুইডেন ও
- নরওয়ে।
স্ক্যান্ডেনেভিয়া (Scandinavia):
ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত মিলের দিক থেকে নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক (ফারাও দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ডসহ) এই ৩টি দেশকে স্ক্যান্ডেনেভিয়ান দেশ বলা হয়ে থাকে।
নর্ডিক অঞ্চল বলতে আসলে, স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।