• রূপক কর্মধারয়: যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয় এবং উপমান ও উপমেয় বা উপমিত পদে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে।
রূপক কর্মধারয় সমাসের উদাহরণ: - কাল রূপ চক্র = কালচক্র; - প্রাণ রূপ প্রিয় = প্রাণপ্রিয়; - বিদ্যা রূপ ধন = বিদ্যাধন; - বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু; - মন রূপ মাঝি = মনমাঝি; - সংসার রূপ সমুদ্র = সংসার সমুদ্র।
অন্যদিকে, ‘অনুক্ষণ’ অব্যয়ীভাব সমাস। এর ব্যাসকাব্য হচ্ছে - ক্ষণ ক্ষণ = অনুক্ষণ। ‘আগাগোড়া’ পঞ্চমী তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য হচ্ছে - আগা থেকে গোড়া = আগাগোড়া। ‘ধামাচাপা’ তৃতীয়া তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য হচ্ছে - ধামা দ্বারা চাপা = ধামাচাপা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।