আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তিত হয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে রূপান্তরিত শিলা বলে। কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে, চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট ও গ্রানাইট নিসে পরিণত হয়। অন্যদিকে গ্রানাইট অন্থঃজ আগ্নেয় শিলা এবং রায়োলাইট বহিঃস্থ আগ্নেয় শিলা। চুনাপাথর পাললিক শিলা। (সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি : পৃষ্ঠা: ৫০-৫১)