নিম্নের কোনটি সুফিয়া কামাল রচিত স্মৃতিকথা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: একাত্তরের ডায়েরি
সঠিক উত্তর
সঠিক উত্তর: একাত্তরের ডায়েরি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
-কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী বেগম সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
- শায়েস্তাবাদে নানার বাড়ির রক্ষণশীল অভিজাত পরিবেশে বড় হলেও সুফিয়া কামালের মনোগঠনে দেশ, দেশের মানুষ ও সমাজ এবং ভাষা ও সংস্কৃতি মূল প্রেরণা হিসেবে কাজ করেছে।
- বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়াকে আজীবন প্রভাবিত করেছে।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সুফিয়া কামাল সরাসরি অংশগ্রহণ করেন। শুধু তা-ই নয়, পাকিস্তান সরকার বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর দমননীতির অঙ্গ হিসেবে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ ঘোষণা করলে তিনি তার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান।
- তাঁর রচিত কাব্যগ্রন্থ
সাঁঝের মায়া (১৯৩৮)
মায়া কাজল (১৯৫১)
মন ও জীবন (১৯৫৭)
প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
উদাত্ত পৃথিবী (১৯৬৪)
দিওয়ান (১৯৬৬)
অভিযাত্রিক (১৯৬৯)
মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
- তাঁর রচিত গল্প
কেয়ার কাঁটা (১৯৩৭)
- তাঁর রচিত স্মৃতিকথা
একাত্তরের ডায়েরি (১৯৮৯)
- তাঁর রচিত আত্মজীবনীমূলক রচনা
একালে আমাদের কাল (১৯৮৮)
- তাঁর রচিত শিশুতোষগ্রন্থ
ইতল বিতল (১৯৬৫)
নওল কিশোরের দরবারে (১৯৮১)
উৎস: সাহিত্যপাঠ, একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণি, বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন