বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
APEC:
- এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation (APEC).
- প্রতিষ্ঠিত: ১৯৮৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: কানবেরা, অস্ট্রেলিয়া।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি, সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে উন্মুক্ততা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
- প্রধান কার্যালয়: সিঙ্গাপুর।
- সদস্যপদ: সদস্য সংখ্যা ২১টি ।[জুন,২০২৫]
- যুক্তরাষ্ট্র ,অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, চীন, হংকং, ইন্দোনেশিয়া ,জাপান, দক্ষিণ ,কোরিয়া,
মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাপুয়া, নিউ গিনি,পেরু, ফিলিপাইনস, রাশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, এবং ভিয়েতনাম।
- বাংলাদেশ , ভারত, যুক্তরাজ্য APEC-এর সদস্য নয়।
• উদ্দেশ্য ও কার্যক্রম:
- মুক্ত বাণিজ্য প্রসার,
- সদস্য অর্থনীতির মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা কমানো,
- অর্থনৈতিক সমন্বয়,
- অর্থনীতি, প্রযুক্তি, ও মানবসম্পদ উন্নয়নে যৌথ সহযোগিতা,
- ক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ,
- উন্নয়নশীল সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ইকোনমি ও নারী-অর্থনীতির প্রসারে সহায়তা।
উৎস: APEC ওয়েবসাইট।