- পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃর্ণ সমতলভূমিকে মালভূমি বলে। - অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার। যথাঃ - পর্বতমধ্যবর্তী মালভূমি - পাদদেশীয় মালভূমি - মহাদেশীয় মালভূমি। - উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমে যে মালভূমির সৃষ্টি করে তাকে পাদদেশীয় মালভূমি বলে৷ পাদদেশীয় মালভূমির মধ্যে রয়েছে: - দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া - উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি: - তিব্বত মালভূমি - তারিম মালভূমি বলিভিয়া - মেক্সিকো প্রভৃতি। মহাদেশীয় মালভূমি: - ভারতীয় উপদ্বীপ - স্পেন - অস্ট্রেলিয়া - গ্রিনল্যান্ড - সৌদি আরব - এন্টার্কটিকা প্রভৃতি। (তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)