- পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। - অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার। যথাঃ - পর্বতমধ্যবর্তী মালভূমি - পাদদেশীয় মালভূমি - মহাদেশীয় মালভূমি। - উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমে যে মালভূমি সৃষ্টি হয় তা ‘পাদদেশীয় মালভূমি’ নামে পরিচিত। পাদদেশীয় মালভূমির মধ্যে রয়েছে: - দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া - উত্তর আমেরিকার কলোরাডো। অন্যদিকে, - তিব্বত মালভূমি, তারিম মালভূমি, মঙ্গোলিয়া, বলিভিয়া ও মেক্সিকো হলো পর্বতমধ্যবর্তী মালভূমি। - ভারতীয় উপদ্বীপ, স্পেন, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, সৌদি আরব, এন্টার্কটিকা প্রভৃতি হলো মহাদেশীয় মালভূমি। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)