- পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার। যথাঃ - পর্বতমধ্যবর্তী মালভূমি - পাদদেশীয় মালভূমি - মহাদেশীয় মালভূমি। - সাগর বা নিম্নভূমি বেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। এরূপ মালভূমির সাথে পর্বতের কোন সংযোগ থাকে না। মহাদেশীয় মালভূমির মধ্যে রয়েছে: - ভারতীয় উপদ্বীপ - এন্টার্কটিকা - গ্রিনল্যান্ড - অস্ট্রেলিয়া - স্পেন - সৌদি আরব প্রভৃতি। অন্যদিকে, - দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া ও উত্তর আমেরিকার কলোরাডো হলো পাদদেশীয় মালভূমি। - তিব্বত মালভূমি, তারিম মালভূমি, মঙ্গোলিয়া, বলিভিয়া ও মেক্সিকো হলো পর্বতমধ্যবর্তী মালভূমি। (তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)