• যৌগিক শব্দ: যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলােকে যৌগিক শব্দ বলে। যেমন- বাবুয়ানা = বাবু + আনা - অর্থ- বাবুর ভাব। তাছাড়া গায়ক = গৈ + ণক (অক) - অর্থ- গান করে যে। কর্তব্য = কৃ+ তব্য - অর্থ- যা করা উচিত। মধুর = মধু + র - অর্থ- মধুর মতাে মিষ্টি গুণযুক্ত। দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য - অর্থ- কন্যার পুত্র, নাতি। চিকামারা = চিকা + মারা - অর্থ- দেওয়ালের লিখন ইত্যাদি আরো কিছু যৌগিক শব্দের উদাহরণ।