মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি যৌগিক বাক্য?

সঠিক উত্তর

রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

সঠিক উত্তর: রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- উল্লেখিত প্রশ্নে রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ।

• যৌগিক বাক্য:
- এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
 যেমন – রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

অন্যান্য অপশন:
সরল বাক্য:
- একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
 যেমন-
জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
পাখিগুলো নীল আকাশে উড়ছে।

• জটিল বাক্য:
- একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
 যেমন-
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত। সঠিক
  2. জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
  3. যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
  4. পাখিগুলো নীল আকাশে উড়ছে।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল