মেধাবী
Toggle menu

নিচের কোনটি জটিল বাক্য?

সঠিক উত্তর
যদি সে কাল আসে, তাহলে আমি যাব।

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।

যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন:
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি সে কাল আসে, তাহলে আমি যাব।

অন্যদিকে,
- ছেলেটি গরিব হলেও মেধাবী।- সরল বাক্যের উধাহরণ।
- সাঁতার কাট, তবে স্বাস্থ্য ভালো হবে।- যৌগিক বাক্যের উধাহরণ।
- পড়াশোনা কর, নচেৎ ভবিষ্যৎ অন্ধকার।- যৌগিক বাক্যের উধাহরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ছেলেটি গরিব হলেও মেধাবী।
সাঁতার কাট, তবে স্বাস্থ্য ভালো হবে।
পড়াশোনা কর, নচেৎ ভবিষ্যৎ অন্ধকার।
যদি সে কাল আসে, তাহলে আমি যাব। সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস চাকুরী প্রস্তুতি - ব্যাংক শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড