মেধাবী
Toggle menu

নিচের কোনটি জটিল বাক্য?

সঠিক উত্তর
যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় জটিল বাক্যে। 
গঠনগত দিক বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।
যেমন,
- সরল বাক্য,
- জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

• জটিল বাক্য: একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন-
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

• যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখনতখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যােজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
অন্যদিকে, 
"পাখিগুলো নীল আকাশে উড়ছে।" এবং "রাফিদ সুসংবাদটা পেয়ে আনন্দিত হলো। = সরল বাক্য।
"সে বই পড়ছে, আর  ফাহিদ গান শুনছে।" = যৌগিক বাক্য।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

যদি তুমি যাও, তবে তার দেখা পাবে। সঠিক
পাখিগুলো নীল আকাশে উড়ছে।
সে বই পড়ছে, আর ফাহিদ গান শুনছে।
রাফিদ সুসংবাদটা পেয়ে আনন্দিত হলো।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড