যেসব রপ্তানি পণ্যের কাঁচামালের যোগান স্থানীয় উৎস থেকে অথবা যেসব পণ্যের মূল্য সংযোজনের পরিমাণ ৭০% বা তার বেশি সেগুলো হলো প্রচলিত রপ্তানি পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে: - পাট ও পাটজাত পণ্য - চামড়া ও চামড়াজাত পণ্য - শাকসবজি - তাঁত ও হস্তশিল্পজাত পণ্য - চা - মাছ - ফল - চিংড়ি প্রভৃতি। অন্যদিকে, যেসব রপ্তানি পণ্যের মূল্য সংযোজনের পরিমাণ ৭০% এর কম সেগুলোকে অপ্রচলিত রপ্তানি পণ্য ধরা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে: - বাইসাইকেল - ইঞ্জিনিয়ারিং পণ্য - পেট্রোলিয়াম উপজাত - ঔষধ - রাসায়নিক সার - কসমেটিকস - হোম টেক্সটাইল - ওভেন গার্মেন্টস - কটন প্রোডাক্টস প্রভৃতি। (সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)