মূল বিষয়বস্তুতে যান

Which of the following is a characteristic of an embedded system?

সঠিক উত্তর

Designed to perform a specific function

সঠিক উত্তর: Designed to perform a specific function

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• এম্বেডেড সিস্টেমের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এটি নির্দিষ্ট একটি কাজ সম্পাদনের জন্য নকশা করা হয়। তাই সঠিক উত্তর হলো গ) Designed to perform a specific function। এম্বেডেড সিস্টেম সাধারণত বড় কম্পিউটারের মতো বিভিন্ন ধরনের সফটওয়্যার চালানোর জন্য তৈরি নয়, বরং একটি নির্দিষ্ট কাজ নির্ভুল ও দক্ষভাবে করার জন্য ব্যবহৃত হয়। যেমন-ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ডিজিটাল ঘড়ি, বা গাড়ির ব্রেক কন্ট্রোল সিস্টেম। এসব সিস্টেম আকারে ছোট, কম শক্তি খরচ করে এবং নির্দিষ্ট হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কাজ করে। এদের বহুমুখিতা কম হলেও নির্ভরযোগ্যতা ও দক্ষতা অনেক বেশি।

• এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না।

​উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Runs only desktop software
  2. Large size and high power consumption
  3. Designed to perform a specific function সঠিক
  4. High versatility for multiple applications

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল