মেধাবী
Toggle menu

নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি?

সঠিক উত্তর
হাইড্রোজেন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
ব্যাপন প্রক্রিয়ায় কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে।

যেমন: ঘরের এক কোণে কোনো একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে।
এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ।

কোনো পদার্থ ছড়িয়ে পড়তে সময় কম লাগলে ঐ পদার্থের ব্যাপন হার বেশি এবং কোনো পদার্থ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে ঐ পদার্থের ব্যাপন হার কম।
যে গ্যাসের আণবিক ভর যত কম, তার ব্যাপন হার তত বেশি৷

এখানে,
হাইড্রোজেন (H2) গ্যাসের আণবিক ভর ২,
অ্যামোনিয়া (NH3) গ্যাসের আণবিক ভর ১৭,
অক্সিজেন (O2) এর আণবিক ভর ৩২,
নাইট্রোজেন (N2) এর আণবিক ভর ২৮।

কাজেই হাইড্রোজেন (H2) এর ব্যাপন হার সবচেয়ে বেশি।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম দশম শ্রেণি

সকল অপশন

রেফারেন্স মাত্র

হাইড্রোজেন সঠিক
অ্যামোনিয়া
অক্সিজেন
নাইট্রোজেন

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড