আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলোঃ - বায়ুর তাপ - বায়ুর চাপ - বায়ু প্রবাহ - বায়ুর আর্দ্রতা এবং বারিপাত বা বৃষ্টিপাত। অন্যদিকে, আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহ হলো: - অক্ষাংশ - উচ্চতা - সমুদ্র থেকে দূরত্ব - জল ও স্থলভাগের অবস্থান - সমুদ্রস্রোত - ভূমির ঢাল - ভূপ্রকৃতি - বনভূমির অবস্থান ইত্যাদি। দ্রাঘিমারেখা আবহাওয়া ও জলবায়ুর উপাদান বা নিয়ামক নয়। অর্থাৎ দ্রাঘিমারেখার তারতম্য জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে না। (সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)