মেধাবী
Toggle menu

নিচের কোনটি কোন স্থানের আবহাওয়া ও জলবায়ু নির্ধারণে ভূমিকা পালন করে না?

সঠিক উত্তর
দ্রাঘিমারেখা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কোন স্থানের প্রতিদিনকার তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুর চাপ, বৃষ্টিপাত প্রভৃতির অবস্থাকে আবহাওয়া বলে। জলবায়ু হলো কোন অঞ্চলের ৩০/৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থা।

আবহাওয়া দ্রুত পরিবর্তন হলেও জলবায়ু দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়। কোন স্থান বা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু এর উপাদান ও নিয়ামকসমূহের দ্বারা প্রভাবিত হয়।

আবহাওয়া ও জলবায়ুর উপাদানসমূহ:
- বায়ুর তাপ
- বায়ুর চাপ
- বায়ু প্রবাহ
- বায়ুর আর্দ্রতা এবং
- বারিপাত বা বৃষ্টিপাত।
আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহ হলো:
- অক্ষাংশ
- উচ্চতা
- সমুদ্র থেকে দূরত্ব
- বায়ুপ্রবাহ
- সমুদ্রস্রোত
- পর্বতের অবস্থান
- ভূমির ঢাল
- ‍মৃত্তিকার গঠন
- বনভূমির অবস্থান প্রভৃতি।
অন্যদিকে,
- দ্রাঘিমারেখা কোন স্থানের আবাহওয়া ও জলবায়ু নির্ধারণে ভূমিকা রাখে না। দ্রাঘিমারেখায় সূর্যের অবস্থানের ভিত্তিতে কোন স্থানের সময় নির্ধারিত হয়।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)

সকল অপশন

রেফারেন্স মাত্র

মৃত্তিকার গঠন
অক্ষরেখা
সমুদ্রস্রোত
দ্রাঘিমারেখা সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড