• G-7: - এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট। - এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। - G-7 এর পূর্ণরূপ- Group of Seven। - পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। - জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। - এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান। - ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে।