জসীমউদ্দীন: - পল্লিকবি বলা হয়। - ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। - কলেজজীবনে ‘কবর’ কবিতা ( কল্লোল পত্রিকায়) রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। - বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। - জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে। - তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।
⇔ তাঁর উল্লেখযোগ্য সাহিত্য: ⇒ স্মৃতিকথা: • যাঁদের দেখেছি, • ঠাকুর বাড়ির আঙিনায়, • জীবন কথা।
⇒ ভ্রমণকাহিনিগুলো: • হলদে পরীর দেশ, • চলে মুসাফির, • যে দেশে মানুষ বড়।