মেধাবী
Toggle menu

নিচের কোনগুলো 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসের চরিত্র?

সঠিক উত্তর
শশী ও কুসুম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ ‘পুতুলনাচের ইতিকথা' উপন্যাস:   
• মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।'  
• 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে। 
• উপন্যাস আরম্ভ হয়েছে বজ্রাঘাতে নিহত হারু ঘোষের বর্ণনা দিয়ে।
নায়ক 'শশী' ডাক্তার বিজ্ঞানের ছাত্র হলেও মড়াস্পর্শ অনুচিতসহ এরকম নানা কুসংস্কার তার মধ্যে কার্যকর।
• ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
'কুসুম' বৃষ্টিতে ভিজে তার কাছে এলেও শশী নিশ্চুপ থাকে। লোকায়ত ভাষায় অনুভব প্রকাশ করে কুসুম।
• উচ্ছ্বল এই নারী এক সময় অন্তর্গতভাবে সবকিছুতে আগ্রহ হারায়।
• তাই কুসুমের আত্মিক মৃত্যু ঘটে।
• অন্যদিকে সেনদিদির সঙ্গে শশীর পিতা গোপালের সম্পর্ক, যাদব পণ্ডিত ও তার স্ত্রীর ইচ্ছামৃত্যু ইত্যাদি উপন্যাসটিকে বহুবিচিত্র করেছে।
• ‘পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয় ।

⇔ মানিক বন্দ্যোপাধ্যায়: 
- কথাসাহিত্যিক। 
- ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় জীবনের প্রথম পর্বে মনোবিজ্ঞানী ফ্রয়েড, ইয়ুং, অ্যাডলার প্রমুখ দ্বারা প্রভাবিত হলেও পরবর্তী সময়ে তিনি মার্কসবাদে দীক্ষা নেন।

⇔ তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসগ্রন্থ:     
• জননী,
• দিবারাত্রির কাব্য, 
• পদ্মানদীর মাঝি,  
• পুতুলনাচের ইতিকথা, 
• সহরবাসের ইতিকথা,
• সহরতলী,  
• সার্বজনীন,
• অহিংসা, 
• আরোগ্য ইত্যাদি। 
⇒ ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ভিখু ও পাচি
গণেশ ও শীতলবাবু
শশী ও কুসুম সঠিক
নীলমণি ও শ্যামা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড